যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগে মিললো ১০ ককটেল

রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া এলাকায় একটি পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মুখে পুরোনো একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সন্দেহ হওয়ায় ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানা পুলিশের বরাত দিয়ে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, ককটেল উদ্ধারের পর বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। পরে ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।

রোববার রাত ১০টা ২৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ মাঠে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মনীতি অনুসরণ করে উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।

ককটেলগুলো সেখানে কারা রেখে গেছেন তা শনাক্ত করতে তদন্ত ও প্রয়োজনীয় তৎপরতা চালাচ্ছে যাত্রাবাড়ী থানা পুলিশ। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার

চুরি হওয়া টাকার নম্বর ধরে গ্রিলকাটা চোর চক্র গ্রেপ্তার

‘দুই-চার টাকা বাড়াইলেও হইতো, তাই বলে লিটারে ২০ টাকা!’

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগে মিললো ১০ ককটেল

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

তেলের দাম বৃদ্ধি,চুয়াডাঙ্গার অধিকাংশ পাম্পে তেল দেওয়া বন্ধ , ভোগান্তিতে চালকরা

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

সেপ্টেম্বরে চাঙা রেমিট্যান্স, ১৯ দিনে এল ২৩ হাজার কোটি টাকা

১১

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: ডিএনএ পরীক্ষার জন্য ২ আসামিকে ঢাকায় পাঠানো হচ্ছে

১২