নবাবগঞ্জে যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান,পরক্ষনে ধইনচা ক্ষেতের পাশ থেকে মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত।

ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবদলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও নিহত আমজাদের পরিবার সুত্রে ,জানা যায়, রবিবার ভোর আনুমানিক চারটায় নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এর মৃধাকান্দার বাড়িতে  অভিযানে যায় নবাবগঞ্জ থানার এসআই রাজিবুল ইসলাম, এসআই অপৃর্ব ও এএসআই জাফর আলী সহ পুলিশের একটি দল।  

এসময় তাকে না পেয়ে পুলিশ বাড়ির আশেপাশে অবস্থান নেয়। এক পর্যায়ে আমজাদ ঘরের ভিতর থেকে বের হয়ে বাইরে গেলে তার পরিবারের লোকজন তাকে খোজাখুজি করতে থাকে। ঘন্টাখানেক পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় বাড়ির পাশের একটি ধইনচা খেতের পাশে পরে থাকতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়। 

পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। 

উদ্ধারের সময় নিহত যুবদল নেতা আমজাদের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। এবং তার নাক ও গালে আঘাতের দাগ দেখা যায়। 

এ বিষয়ে নিহত যুবদল নেতা মো: আমজাদের স্ত্রী মাহফুজা আক্তার জানান, কে বা কারা ঘরের দড়জায় নক করে কয়েকবার। আমি তাকে বলেছি তুমি দড়জা খুলবেনা। ও এক পর্যায়ে দড়জা খুলে বের হয়ে যায়।  এক ঘন্টা পরে ওর নিথর দেহ পরে থাকে বাড়ির পাশে ধইনচা ক্ষেতের পাশে। 

এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, নিহত মো: আমজাদের নামে একটি চেক ডিজঅনার মামলায় ওয়ারেন্ট ইসু হয়েছিল।  সে কারনে আমি পুলিশ পাঠিয়েছিলাম তাকে ধরতে। তবে তাকে পাইনি। 

পরে জানতে পারি তিনি মারা গেছেন। ধারনা করা হচ্ছে হয়তো সে ভয়তে পালাতে গিয়ে স্টক করেছেন। 

তবে আমজাদের পরিবার ময়নাতদন্ত না করতে চাইলেও আইনগত কারনে আমরা ময়নাতদন্ত করতে ঢাকায় প্রেরণ করবো। 

তিনি আরও জানান,আমজাদ এর আগেও একটি মামলায় জেল খেটে বের হয়েছেন। কিন্তু তার নাক ও গালে আঘাতের চিহ্র বিষয়টি তিনি অস্বিকার করেন। 

পরিবার থেকেও অদৃশ্য কারনে এড়িয়ে যাচ্ছে বিষয়টি। এ নিয়ে এলাকাবাসির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২