টাঙ্গাইলে থেমে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

ছবি: সংগৃহীত।

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় সখীপুর-সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার রফিকুল ইসলাম (১৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাগর (২২) এবং ভোলার সুমন (২৬)।

এ ঘটনায় আহত হয়েছেন বাঁশবোঝাই ট্রাকের শ্রমিক টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লক্ষীন্দর গ্রামের বাসিন্দা মো. জহিরুল ইসলাম (৪০)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ভোরে কালিয়া বাজারসংলগ্ন পল্টনপাড়া এলাকায় একটি ট্রাকে বাঁশ তোলা হচ্ছিল। এ সময় বড়চওনা দিক থেকে আসা দ্রুতগতির একটি মুরগিভর্তি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। জানা গেছে, পিকআপটি ঘাটাইলের সাগরদীঘি এলাকা থেকে মুরগি নিয়ে ঢাকার মিরপুরে যাচ্ছিল।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আল মামুন বলেন, দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিভর্তি পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মরদেহগুলো থানায় রাখা হয়েছে এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২