মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলার পর কমেছে তেলের দাম

ছবি সংগৃহীত।

মার্কিন বিমানঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম  হু হু করে কমেছে। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা সত্ত্বেও তাৎক্ষণিকভাবে তেল সরবরাহ ব্যাহত করবে না। সূত্র: দ্য গার্ডিয়ান

সোমবার (২৩ জুন) ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ৭% কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৬৮.৫১ ডলারে। কাতারের আল উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলার পরই এমন পতন দেখা দেয়। বাজারে ধারণা তৈরি হয়েছে, এই উত্তেজনা সরাসরি জ্বালানি রপ্তানি ব্যাহত করবে না।

এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন প্রতিরক্ষা বিভাগ একে “মূলত প্রতীকী হামলা” বলে বর্ণনা করেছে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।

ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের পক্ষে ভোট দিলেও, এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ জাহাজ চলাচলের পথটি খোলা রয়েছে। এ প্রণালী দিয়েই প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল ও বিপুল পরিমাণ তরল গ্যাস বিশ্ববাজারে পৌঁছায়।

২০২৪ সালের পারস্য উপসাগর দিবসে হরমুজ প্রণালীতে দেখা গেছে একটি কার্গো জাহাজ। বিশ্লেষকরা বলছেন, ইরান প্রতিশোধ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে—এমন আশঙ্কা থাকলেও, তা এখনই বাস্তব হওয়ার সম্ভাবনা কম।

বিশ্লেষণা প্রতিষ্ঠান কেপলার (Kpler) এর বিশ্লেষক ম্যাট স্মিথ বলেন, “এটি দুই খারাপের মধ্যে তুলনামূলক কম ক্ষতিকর পথ বেছে নেওয়ার মতো। মনে হচ্ছে, ইরান হরমুজ প্রণালী বন্ধ করার পথে হাঁটবে না।”

অ্যাগেইন ক্যাপিটালের (Again Capital) অংশীদার জন কিলডাফ বলেন, “এই মুহূর্তে তেলের প্রবাহ ইরানের মূল টার্গেট নয় এবং তা বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কম। বরং তারা মার্কিন ঘাঁটি বা ইসরায়েলের বেসামরিক লক্ষ্যে হামলার পথেই থাকবে।”

এদিকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও বিনিয়োগকারীদের আতঙ্ক তেমন প্রভাব ফেলেনি। নিউইয়র্কে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৬% এবং ডাও জোন্স ০.৫% বেড়েছে। অন্যদিকে লন্ডনের এফটিএসই ১০০ সূচক ০.২% এবং টোকিওর নিক্কেই ২২৫ সূচক ০.১% কমে শেষ হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২