নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা নেই : ফাওজুল কবির

ছবি : সংগৃহীত।

কোনো রাজনৈতিক দলে যোগদান এবং নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন, বিদ্যুৎ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রবিবার (৩০ নভেম্বর) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এ কথা জানান। 

ফাওজুল কবির খান বলেন, আমার বয়স ৭৩ বছর, নতুনভাবে কোনো রাজনৈতিক দলে যোগদান করার ইচ্ছা নেই। এছাড়া আগামী নির্বাচনে প্রার্থী হওয়ারও কোনো ইচ্ছা নেই।

তিনি বলেন, আগামী নির্বাচন হবে স্বচ্ছ, সঠিক ও নিরপেক্ষ। আপনারা সন্দ্বীপের জন্য অপেক্ষাকৃত তরুণ, সৎ, সন্দ্বীপপ্রেমী একজন প্রার্থীকে বেছে নেবেন।

অনিয়ম-দুর্নীতির কারণে উন্নয়ন হচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, উপজেলা প্রকৌশলীরাসহ অন্যরা ভাগ-বাটোয়ারা করে উন্নয়নের বরাদ্দ নয়ছয় করছে। এর আগে বরাদ্দ দেওয়া রাস্তার কাজ শেষ না হলে নতুন করে কোনো রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হবে না।

সন্দ্বীপবাসীর নৌ যাতায়াতে বাড়তি সুবিধা দিতে আগামী ডিসেম্বরে একটি সি-ট্রাক চালুর ঘোষণা দেন ফাওজুল কবির। তিনি গুপ্তছড়া ঘাটে ড্রেজিংয়ের পরিবর্তে স্থায়ী নাব্যতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও উপস্থিত বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের নির্দেশ দেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে প্রগতিশীল ইসলামিক দলে রূপান্তরের স্বপ্ন দেখতেন রাজ্জাক, এ বই তারই বহিঃপ্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

শুক্রবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মার্কিন সামরিক বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

১০

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ

১১

জুমার খুতবা • কোরআন কেন রাসুলুল্লাহকে (সা.) বিশ্বজগতের জন্য রহমত বলেছে?

১২