বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন

ছবি : সংগৃহীত।

দিন দুয়েক পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তা ইস্যুতে এই টুর্নামেন্টে খেলছে না বাংলাদেশ দল। বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করতে আইসিসির কাছে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

শেষ পর্যন্ত বিসিবি-আইসিসি যে যার সিদ্ধান্তে অটুট থাকায় বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলতে যাচ্ছে স্ক্যটল্যান্ড।

বিশ্বকাপে খেলতে না পারায় ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দিতে এই সময়ে তিন দলের অংশগ্রহণে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ নামে নতুন টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। যেখানে অংশ নেবে জাতীয় দল, এ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে থাকা ক্রিকেটাররা। আসরে ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। 

বুধবার (৪ জানুয়ারি) মিরপুর শের-ই বাঙলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের না থাকা প্রসঙ্গে কথা বলেছেন সালাউদ্দিন। 

তিনি বলেন, বিশ্বকাপ খেলছি না। তবে তেমন মানুষ না যে একটা জিনিস মিস করছি বলে সেটার জন্য হাহুতাশ করে মরে যাব। কালকে বাঁচব না মরব, সেটা জানি না। তবে ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তা না করে আমার বর্তমান যে অবস্থা আছে, সেটাতে যেন সবচেয়ে ভালো করতে পারি ও খেলাটা উন্নতি করতে পারি, সেই চেষ্টটা করছি।’

আসন্ন আইপিএলে বাংলাদেশিদের মধ্যে রেকর্ড মূল্যে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। টাইগার কাটার মাস্টারকে ৯ কোটি ২০ লাখ রূপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ফ্র্যাঞ্চাইজি। কিন্তু নিরাপত্তা ইস্যুতে মুস্তাফিজকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমন কাণ্ডের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও ব্যাপক অবনতি হয়। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার

সেপ্টেম্বরে চাঙা রেমিট্যান্স, ১৯ দিনে এল ২৩ হাজার কোটি টাকা

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: ডিএনএ পরীক্ষার জন্য ২ আসামিকে ঢাকায় পাঠানো হচ্ছে

সিগারেট-ওষুধ-মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

সোমবার নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সঙ্গী ৩৫ জন

ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা

মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১০

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজের অভিযোগ, ওসি প্রত্যাহার

১১

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ জনের দায় স্বীকার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

১২