হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত ।

রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি শাখার নেত্রী জান্নাতারা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা এলাকায় অবস্থিত জান্নাত ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ। 

জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম।

বিষয় নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান। তিনি বলেন, ‘সকালে সংবাদ পেয়ে আমরা জিগাতলার জান্নাত ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা ভবনের পাঁচতলার রুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে মরদেহ উদ্ধার করা হয়।’  আইনি প্রক্রিয়া শেষে এনসিপি নেত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই জাদুঘর শুধু অতীতের স্মৃতি নয়, নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র: ড. ইউনূস

জুলাই জাদুঘর গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরবে: প্রধানমন্ত্রী

কেমন ছিল ৫ আগস্ট ঢাকার সকাল

আজ ঢাকায় দুই বড় উন্মুক্ত কনসার্ট, কোথায় থাকবেন কোন শিল্পী?

যমুনায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

১০ কিলোমিটার খাল খননে স্বস্তি

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অবরোধ উপেক্ষা করে বাব আল-মান্দেব প্রণালি পাড়ি দিল পাকিস্তানি তেলবাহী জাহাজ

বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বেশি ভোক্তার বাজারে প্রবেশ: ববি হাজ্জাজ

১০

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

১১

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২