১৫ মে শুরু হবে চুয়াডাঙ্গায় আম সংগ্রহ

ছবি সংগৃহিত।

চুয়াডাঙ্গা জেলায় চলতি মৌসুমে আম সংগ্রহের সময়সূচি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, চলতি বছরের ১৫ মে থেকে চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু হবে। প্রথমে গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহ করা হবে। এরপর পর্যায়ক্রমে হিমসাগর ২২ মে, ল্যাংড়া ২৮ মে, আম্রপালি ৫ জুন, ফজলি ১৫ জুন এবং বারি-৪ জাতের আম ২৮ মে থেকে সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে।

আম সংগ্রহ কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের আগে কেউ আম সংগ্রহ করতে পারবে না। আমে কোনো ধরনের ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা যাবে না। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংসহ প্রতিটি পর্যায়ে তদারকি জোরদার করার আশ্বাস দেয়া হয়েছে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আম বাজারজাত নিশ্চিত করতে প্রশাসন, কৃষি বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করবে বলেও জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবীদ মাসুদুর রহমান, অতিরিক্ত উপ পরিচালক  দেবাশীষ কুমার দাস, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, আম বাগান মালিক, ব্যবসায়ী ও গনমাধ্যমকর্মীরা।

হিমসাগর,  ল্যাংড়া, ফজলি, আম্রপালি জাতের আম এ জেলায় উৎপন্ন হয়।

চুয়াডাঙ্গায় ২৩'শ ১১ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এসব বাগান থেকে চলতি বছর ৩৪ হাজার ৩'শ ৫৪ মেট্রিক টন আম উৎপাদন হবে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, চলবে রুটিন অনুযায়ী

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

১০

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

১১

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১২