সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

ছবি সংগৃহীত।

ভোটের প্রতীক তালিকায় শাপলা না রাখার সিদ্ধান্তের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ সদস্যের প্রতিনিধি দল। 

রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন ভবনে আসেন তারা। 

ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিল থেকে শাপলা প্রতীক বাদ দিয়ে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি। ওই সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। এনসিপি শুরু থেকেই শাপলা প্রতীক চেয়ে আসছে। ফলে ইসির এ সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি।

এর আগে ২২ জুন নিবন্ধনের জন্য আবেদন করার সময় শাপলা প্রতীক চায় এনসিপি। গত  ১৭ এপ্রিল একই প্রতীক চায় মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও। এই প্রতীক নিয়ে একাধিকবার কমিশনের সঙ্গে বৈঠকও করে উভয় দল।

শাপলা নিয়ে দ্বন্দ্বের কারণে শেষ পর্যন্ত প্রতীকটি বাদ রাখে কমিশন। বর্তমানে দেশে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। অবশিষ্ট প্রতীকগুলো নতুন দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ দেবে নির্বাচন কমিশন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২