ঢাকা-১৩ আসনের ফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের আবেদন

ছবি: সংগৃহীত।

ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন।

আজ বুধবার বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

ঢাকা-১৩ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে ববি হাজ্জাজ পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭ ভোট। অন্যদিকে মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ০৬৭ ভোট, যা বিজয়ী প্রার্থীর চেয়ে ২ হাজার ৩২০ ভোট কম।

এর আগে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আরও ২০ জনেরও বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালত সেসব আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন ও সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ব্যালট পেপারসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২