সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে

ছবি: সংগৃহীত ।

উত্তরা পশ্চিম থানার একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হবে।

তথ্যটি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

জানা যায়, উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রোববার সন্ধ্যায় আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাত সোয়া ৮টায় তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

রাত সাড়ে ৮টার দিকে আনিস আলমগীর মুঠোফোনে সংবাদমাধ্যমকে জানান যে তাকে ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে নিয়ে আসা হয়েছে।

ডিবির পক্ষ থেকে তাকে জানানো হয়, তাদের প্রধান তার সঙ্গে কথা বলবেন।

তিনি আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হলেও রাত ৮টায় ডিবি কার্যালয়ে পৌঁছানোর পর থেকে তিনি অপেক্ষা করছেন এবং তখন পর্যন্ত ডিবি প্রধানের সঙ্গে তার কথা হয়নি।

এদিকে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, আনিস আলমগীর তখনও কার্যালয়ে রয়েছেন এবং তার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানও আনিস আলমগীরের ডিবি কার্যালয়ে থাকার বিষয়টি নিশ্চিত করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সঙ্গী ৩৫ জন

ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা

মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজের অভিযোগ, ওসি প্রত্যাহার

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ জনের দায় স্বীকার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে যেতে ১ লাখ ডলার ফি দিতে হবে আরও ১২ মাস

দেশের জ্বালানি নিরাপত্তা কেমন, স্থায়ী সমাধান কতো দূর?

১০

অপ্রতিমের প্রথম জানাজা কুবিতে, দ্বিতীয় জানাজা গন্ধমতিতে সম্পন্ন

১১

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১২