ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২৫৪, রকেটে জবাব হিজবুল্লাহর

ছবি: সংগৃহীত।

লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির বিভিন্ন স্থানে চালানো এ হামলায় এখন পর্যন্ত অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন। কয়েক দশকের মধ্যে এটিকে সবচেয়ে বড় হামলাগুলোর একটি হিসেবে উল্লেখ করা হচ্ছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানায়, ইসরায়েলের হামলার জবাবে তারা উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, লেবানন ও এর জনগণের ওপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের পাল্টা হামলা অব্যাহত থাকবে।

এর আগে বুধবার অল্প সময়ের ব্যবধানে লেবাননের বিভিন্ন অঞ্চলে শতাধিক স্থানে বোমা হামলা চালায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। দেশটির প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়, মাত্র ১০ মিনিটের মধ্যে চালানো এসব হামলায় ব্যাপক প্রাণহানি ঘটে।

হামলায় রাজধানী বৈরুত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে নিহত হয়েছেন ৯২ জন এবং আহত হয়েছেন ৭৪২ জন। শহরের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েহে নিহত ৬১ এবং আহত ২০০ জন।

এ ছাড়া বালবেক অঞ্চলে ১৮ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলের হারমেল জেলায় নিহত ৯ এবং আহত ৬ জন। দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহে নিহত ২৮ ও আহত ৫৯ জন।

পার্বত্য আলি জেলায় ১৭ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। উপকূলীয় শহর সিদনে নিহত ১২ ও আহত ৫৬ জন। আর দক্ষিণের টায়ার শহরে নিহত ১৭ এবং আহত হয়েছেন ৬৮ জন।

যুদ্ধবিরতির মধ্যেই এই হামলাকে ‘নতুন গণহত্যা’ ও ‘বর্বরতা’ হিসেবে আখ্যা দিয়েছে লেবাননের প্রেসিডেন্ট কার্যালয়। তারা সতর্ক করে বলেছে, এ ধরনের হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতা মারাত্মকভাবে বিপন্ন করতে পারে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে এবং এতে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল ২১ জুলাই

সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেয়ার দাবি রেহানা আক্তার রানুর

নাজাফ বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

১১

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

১২