নিজে নাকি হুজুরকে দিয়ে কুরবানি দেয়া উত্তম?

ছবি সংগৃহীত।

প্রাপ্তবয়স্ক ও স্বাভাবিক জ্ঞানসম্পন্ন যেকোনো মুসলিম ‘নিসাব’ পরিমাণ সম্পদের মালিক হলে তার জন্য কুরবানি করা ওয়াজিব বা আবশ্যক। অর্থাৎ, কেউ সাড়ে ৭ ভরি স্বর্ণ বা সাড়ে ৫২ ভরি রুপা অথবা এর সমপরিমাণ নগদ টাকা কিংবা সম্পদের মালিক হলে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তার কুরবানি করা আবশ্যক।

হাদিসে এসেছে- মাহনাফ ইবন সুলায়মান (রা.) থেকে বর্ণিত, আমরা রাসুলুল্লাহ (সা.) এর সঙ্গে আরাফায় অবস্থান করছিলাম। তখন তিনি বলেন, হে লোক সকল! আমাদের প্রত্যেক গৃহবাসীর ওপর প্রতি বছর কুরবানি করা ওয়াজিব। (আবু দাউদ, হাদিস: ২৭৭৯)

এ ক্ষেত্রে শরিয়তের বিধান হলো ঈদের নামাজের পর পশু কুরবানি করা। ঈদের নামাজের আগে কুরবানি করলে তা সঠিকভাবে আদায় হবে না। মুতাররাফ বারা (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি সালাতের পর জবেহ (কুরবানি) করলো তার কুরবানি পূর্ণ হলো এবং সে মুসলিমদের নীতি পালন করলো। (সহিহ বুখারি, হাদিস: ৫১৪৭)

বারা (রা.) থেকে বর্ণিত অপর হাদিসে এসেছে, আমি রাসুলুল্লাহ (সা.) কে খুতবা দেয়ার সময় বলতে শুনেছি, আমাদের আজকের এই দিনে (ঈদের দিনে) সর্বপ্রথম আমরা যে কাজটি করবো তা হলো সালাত (নামাজ) আদায়। এরপর আমরা ফিরে গিয়ে কুরবানি করবো। যে ব্যক্তি এভাবে করবে সে আমাদের সুন্নাতকে অনুসরণ করবে। আর যে ব্যক্তি পূর্বেই জবেহ (কুরবানি) করে তা তার পরিবার পরিজনের জন্য অগ্রিম মাংস (হিসেবে গণ্য), তা কিছুতেই কুরবানি বলে গণ্য নয়। তখন আবূ বুরদা (রা.) বললেন, ইয়া রাসুলাল্লাহ! (সা.) আমি সালাত আদায়ের পূর্বেই জবেহ করে ফেলেছি এবং আমার কাছে একটি বকরির বাচ্চা আছে। যেটি পূর্ণ এক বছরের বকরির চাইতে উত্তম। রাসুল (সা.) বললেন, তুমি সেটিকে কুরবানি করো। তোমার পরে এ নিয়ম আর কারও জন্য প্রযোজ্য হবে না। (সহিহ বুখারি, ৫১৬২)

তবে কুরবানি দেয়ার ক্ষেত্রে বেশিরভাগ মানুষকেই হুজুরকে দিয়ে পশু জবাই করাতে দেখা যায়। আবার অনেকে মনে করেন কুরবানির পশু জবাই করার জন্য বিশেষ দোয়া পড়তে হয়। তবে নিজেই কুরবানির পশু জবেহ করা উত্তম। এমনকি খোদ রাসুল (সা.)-ও নিজ হাতে কুরবানির পশু জবাই করেছেন। ইবনু উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন- রাসুলুল্লাহ (সা.) ঈদগাহে জবেহ করতেন এবং নহর করতেন। (সহিহ বুখারি, হাদিস: ৫১৫৪)

আনাস (রা.) থেকে হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) দুই শিং ওয়ালা সাদা-কালো বর্ণের দুটি দুম্বা কুরবানি করেন। আমি তাকে দুম্বা দুটি নিজ হাতে জবেহ করতে দেখেছি। আরও দেখেছি, তিনি সে দু’টির কাঁধের পাশে তার পা দিয়ে চেপে রাখেন এবং ‘বিসমিল্লাহ’ ও ‘আল্লাহ আকবর’ বলেন। (সহিহ মুসলিম, হাদিস: ৪৯২৮)

এছাড়াও আনাস (রা.) থেকে বর্ণিত আরেকটি  হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) দুটি সাদা-কালো বর্ণের ভেড়া দ্বারা কুরবানি করেছেন। তখন আমি তাকে দেখতে পাই তিনি ভেড়া দুটোর পার্শ্বদেশে পা রেখে ‘বিসমিল্লাহ্’ ও ‘আল্লাহু আকবার’ পড়ে নিজের হাতে সে দুটোকে জবেহ করেন। (সহিহ বুখারি, হাদিস: ৫১৬০)

উপরিউক্ত হাদিসগুলো দ্বারা এটাই প্রমাণিত হয় যে, কুরবানির পশু নিজে জবাই করা উত্তম। এটি সুন্নাহ্। তবে হুজুরকে দিয়ে পশু জবাই করালেও কুরবানি আদায় হয়ে যাবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২