ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল সোমবার রাতে বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানিকে হত্যা করেছে।  

আজ মঙ্গলবার (১৭ মার্চ) কাটজ এক বিবৃতিতে বলেন, সামরিক বাহিনী তাকে জানিয়েছে, ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানি নাবিকদের স্মরণে লারিজানির লেখা একটি নোট ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করা হয়েছে, যাদের দাফন প্রক্রিয়া মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

কাটজের মন্তব্যের বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।

আলী লারিজানির মৃত্যুর তথ্য নিশ্চিত হলে, তিনি হচ্ছেন যুদ্ধের প্রথম দিনে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর মারা যাওয়া দেশটির দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা।

প্রতিরক্ষামন্ত্রী কাটজ আরও বলেন, ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার প্রধান সোলেইমানি নিহত হয়েছেন।

সাবেক পারমাণবিক আলোচক এবং খামেনির ঘনিষ্ঠ মিত্র আলী লারিজানিকে গত শুক্রবার তেহরানে কুদস দিবসের সমাবেশে অংশ নিতে দেখা গেছে। এরপরে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সঙ্গে জড়িত লারিজানিসহ ১০ জনের একটি তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। দেশটির ঊর্ধ্বতন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের বিষয়ে তথ্যের জন্য এক কোটি ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের একাধিক গণমাধ্যম আরও জানায়, ইরানের বাসিজ প্রতিরোধ বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানি এবং বাসিজের অন্যান্য ঊর্ধ্বতন নেতাদেরকেও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে হামলার ফলাফল এখনও মূল্যায়ন করা হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আরও বলেন, প্রধানমন্ত্রী ও আমি ইরানে সন্ত্রাস ও দমনপীড়নমূলক সরকারের নেতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে আইডিএফকে (ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী) নির্দেশ দিয়েছি।

লারিজানি ও সোলেইমানি নিহত হয়েছেন কি না, তা ইরান এখনও নিশ্চিত করেনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লিন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন: অতিরিক্ত প্রেস সচিব

গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি

তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম

৫ বিভাগে ভারী বর্ষণের আভাস

মক্কায় হুতিদের ড্রোন হামলার চেষ্টা, তীব্র নিন্দা জামায়াত আমিরের

‘জীবনে উত্থান-পতন আসবেই’, কেন এ উপলব্ধি পূর্ণিমার

শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তের জাল বিস্তার করছে ভারত

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেপ্তার

নিখোঁজের ৭ দিন পর শিশুর বস্তাবন্দি টুকরো মরদেহ উদ্ধার

একাদশে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ রাতে, যেভাবে দেখবেন

১০

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মতিঝিলে অবস্থান

১১

ঢাকাসহ ২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

১২