শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তের জাল বিস্তার করছে ভারত

ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তের জাল বিস্তার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের ইন্ধনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের’ প্রতিবাদে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এভাবে দুই দেশের সম্পর্কের উন্নয়ন হতে পারে না। ১৪শ হত্যাকাণ্ডের হুকুমদাতা শেখ হাসিনাকে ভারত হস্তান্তর করছে না। তাকে হস্তান্তর না করার পেছনে গভীর কোনো উদ্দেশ্য রয়েছে। এ ছাড়াও ভারত অনেক ঘাতককে আশ্রয় দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না, এমন সিদ্ধান্ত নেয়ার পরদিনই আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এটিও একটি ষড়যন্ত্রের অংশ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারওয়ান বাজার থেকে কাঁচামালের আড়ত সরবে? বিকল্প ৩ বাজারের কী হাল?

মক্কা ও মদিনার নিরাপত্তার জন্য মাওলানা তারিক জামিলের দোয়া

নাগরিকের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

অডিও ভাইরাল : ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুলকে প্রত্যাহার

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল, ভিডিও কলে থাকা নারী কে

চাটমোহরে হত্যা মামলায় নিরীহ মানুষকে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

জ্বালানি সংকটে বন্ধ হয়নি কোনো কারখানা: বিজিএমইএ

ইমিগ্রেশনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সম্পাদক গ্রেপ্তার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার

১০

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেয়ার আহ্বান জামায়াতের

১১

নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট

১২