‘জীবনে উত্থান-পতন আসবেই’, কেন এ উপলব্ধি পূর্ণিমার

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়দক্ষতায় দর্শকহৃদয়ে আলাদা করে জায়গা পেয়েছেন তিনি। এর বাইরে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সেখানে নিয়মিত নিজের ছবি ও বিভিন্ন মুহূর্ত ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নেন এ অভিনেত্রী।

সম্প্রতি ফেসবুক ভেরিফায়েড পেজে নিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী পূর্ণিমা। সেখানে জীবনের উত্থান-পতন ও নিজের ভেতরের আলো নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলো কখনোই তোমার বয়ে চলা আলোর থেকে বেশি উজ্জ্বল হতে দিও না।’

পূর্ণিমার কথায় জীবনের কঠিন সময়েরও ইতিবাচকতা ধরে রাখার বার্তা উঠে এসেছে। তার ভাষ্যমতে―পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, নিজের ভেতরের দীপ্ত আলোকে কখনোই কোনোভাবে ম্লান হতে দেয়া যাবে না।

এদিকে তার এমন উপলব্ধির সঙ্গে একাত্মতা জানিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। মন্তব্যের ঘরে তারাও মতামত জানিয়েছেন। একজন লিখেছেন, ঝড় আসবেই। কিন্তু নিজের ভেতরের আলো যেন কখনো নিভে না যায়- এটাই জীবনের আসল শক্তি।

প্রসঙ্গত, নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। ১৯৯৭ সালে মুক্তি পায় সিনেমাটি। আর তখন নবম শ্রেণির ছাত্রী পূর্ণিমা। পরবর্তীতে ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ সিনেমায় খোলামেলা পোশাকে অভিনয় করে নজর কাড়েন দর্শকদের।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা ও মদিনার নিরাপত্তার জন্য মাওলানা তারিক জামিলের দোয়া

নাগরিকের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

অডিও ভাইরাল : ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুলকে প্রত্যাহার

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল, ভিডিও কলে থাকা নারী কে

চাটমোহরে হত্যা মামলায় নিরীহ মানুষকে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

জ্বালানি সংকটে বন্ধ হয়নি কোনো কারখানা: বিজিএমইএ

ইমিগ্রেশনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সম্পাদক গ্রেপ্তার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেয়ার আহ্বান জামায়াতের

১০

নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট

১১

নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১২