যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে নতুন যুদ্ধাস্ত্র প্রকাশ্যে আনল ইরান

ছবি : সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আগে সামরিক শক্তি প্রদর্শন করেছে ইরান। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘খোররামশাহর-৪’ সামনে আনা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে আইআরজিসি।

আল জাজিরার প্রতিবেদন মতে, ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর কয়েক ঘণ্টা আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে আনা হলো। 

ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, আইআরজিসির মহাকাশ বাহিনীর প্রধান মাজিদ মুসাভি নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেখানে এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয়।

রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির তথ্য মতে, খোররামশাহর-৪ ইরানের সবচেয়ে উন্নত দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এর পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার এবং এটি প্রায় ১ হাজার ৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম।

এদিকে কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যে আজ (শুক্রবার) সকালে ওমানের রাজধানী মাসকটে আলোচনায় বসেছেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা। 

ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যেষ্ঠ উপদেষ্টা জামাতা জারেড কুশনার।

আইআরজিসির রাজনৈতিক উপপ্রধান ইয়াদোল্লাহ জাভানি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, আলোচনার টেবিলে বসা মানে সামরিক শক্তি থেকে সরে আসা নয়। তার ভাষায়, ‘আমরা যুদ্ধ চাই না, কিন্তু প্রতিপক্ষ যদি ভুল করে, তাহলে আমরা কঠোর জবাব দেব।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

২৬ চারে সাজানো ১৮২ রানের ইনিংসে হেইলি ম্যাথিউসের ইতিহাস

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

কবর থেকে লাশ উঠল, ৮ মাসেও এল না রিপোর্ট—নাফিউল হত্যায় বিচারহীনতার অভিযোগ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ

এক ট্রলারে মিলল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

১০

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

১১

আবারও ভারত থেকে গম কিনছে বাংলাদেশ, কেজি কত টাকা?

১২