শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে আদালতের রায়ের পর তার পদে থাকার বৈধতা ও যোগ্যতা নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হওয়ায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি এ সিদ্ধান্ত নেন।

বার্তা সংস্থা এপির বরাতে ইউএনবি জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী জাকার্তার পার্লামেন্ট ভবনে দেশটির সর্বোচ্চ আইনসভা পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দেন ৩৯ বছর বয়সী জিবরান। তিনি সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে। পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

এর আগে গত মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন জিবরান। দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্ক এড়াতে তিনি এ সিদ্ধান্ত নিতে চান বলে জানিয়েছিলেন। তবে মন্ত্রিসভার এক সদস্যের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট তাকে নিজের অবস্থান ব্যাখ্যা করার পরামর্শ দিয়েছিলেন। ফলে তার পদত্যাগের প্রস্তাব প্রেসিডেন্ট গ্রহণ করেছেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

গত মাসে ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্টের রায়ে জিবরানের বিদেশে শিক্ষাগ্রহণসংক্রান্ত জমা দেওয়া নথিপত্র নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতার শর্ত পূরণ করে না বলে উঠে আসে। দেশটির নির্বাচনী আইন অনুযায়ী, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদের উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষা সম্পন্ন করতে হয়। জিবরান বিদেশে মাধ্যমিক শিক্ষা গ্রহণ করায় তার সনদ ইন্দোনেশিয়ার উচ্চমাধ্যমিক শিক্ষার সমমানের—এমন প্রমাণপত্র জমা দেওয়া প্রয়োজন ছিল।

এই রায়কে কেন্দ্র করে তার বিরুদ্ধে সংসদীয় উদ্যোগও শুরু হয়। গত বুধবার আটটি রাজনৈতিক দলের ১২০ জন আইনপ্রণেতা পার্লামেন্টে একটি আবেদন জমা দেন। এর মাধ্যমে জিবরানের বিরুদ্ধে এমন একটি প্রক্রিয়া শুরু হয়, যা শেষ পর্যন্ত অভিশংসনের দিকে গড়াতে পারত।

অভিশংসনের উদ্যোগের পেছনে রয়েছে তার নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক। ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জিবরানকে নিজের রানিং মেট হিসেবে বেছে নেন। তখন তার বয়স ছিল ৪০ বছরের কম। অথচ ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্য দেশটির আইনে ন্যূনতম বয়স ৪০ বছর নির্ধারিত ছিল।

তবে ২০২৩ সালের অক্টোবরে সাংবিধানিক আদালতের এক বিতর্কিত রায়ে বিশেষ ছাড়ের সুযোগ তৈরি হয়। ওই রায়ে বলা হয়, আঞ্চলিক নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন বা নির্বাচিত হয়েছেন—এমন ব্যক্তিরা ৪০ বছরের কম বয়সেও নির্বাচনে অংশ নিতে পারবেন। সমালোচকদের অভিযোগ, ওই রায়ে স্বার্থের সংঘাত ছিল এবং এটি রাজনৈতিক জবাবদিহি দুর্বল করার পাশাপাশি বংশানুক্রমিক রাজনৈতিক সুবিধার পথ তৈরি করেছে।

image-1200x700-27-17943332-1
 

এদিকে জিবরানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তদন্তের সঙ্গে প্রেসিডেন্টকে লক্ষ্য করে আড়ি পাতার ঘটনায় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগের তদন্তের কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের পদ শূন্য হলে নতুন করে নির্বাচনের প্রয়োজন নেই। প্রেসিডেন্ট মনোনীত দুজন প্রার্থীর মধ্য থেকে পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি ৬০ দিনের মধ্যে একজনকে উত্তরসূরি হিসেবে নির্বাচিত করবে।

পার্লামেন্টের স্পিকার আহমাদ মুজানি জানিয়েছেন, নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে আইনসভার নেতারা দ্রুত বৈঠকে বসবেন।

তিনি সাংবাদিকদের বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বিঘ্নে এগিয়ে নিতে এবং সাংবিধানিক ব্যবস্থায় একটি গঠনমূলক নতুন দৃষ্টান্ত স্থাপনে সব ইন্দোনেশীয় নাগরিকের দোয়া ও সমর্থন কামনা করছে পার্লামেন্ট।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১

কারচুপির সুযোগ নেই,সচেতন জনগনের জন্য দরকার সুষ্ঠু নির্বাচন: স্পিকার

২

১৯ মাসের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ ডলারের দাম

৩

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান

৪

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

৫

১০০ দিনের কর্মপরিকল্পনায় প্রকাশ করলেন প্রধান তথ্য কমিশনার

৬

কেরু চিনিকলের বিএমআর প্রকল্পে স্পেয়ার পার্টস কেনাকাটায় ১০ দিনের ব্যবধানে তিন কোটি থেকে ছয় কোটি টাকার প্রস্তাব

৭

এসআরবি-১২ এর অভিযানে চুরি হওয়া গরু উদ্ধার, গ্রেফতার ৬

৮

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

৯

সৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, কেনীয় নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা

১০

দিনে ১০-২০ টাকা আয় দিয়ে শুরু, আজ বিনোদনজগতের সফল মুখ মুনাওয়ার ফারুকী

১১

প্রাথমিকের পাঠ্যবই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।