সৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, কেনীয় নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা

সৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, কেনীয় নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা

সৌদি আরবে বিবাহবহির্ভূত সন্তান জন্ম দেওয়ার অভিযোগে এস্থার ওয়ানজা মুথোনি নামে এক কেনীয় নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা দিয়েছেন আদালত। এ রায়কে কেন্দ্র করে দেশটির বিচারব্যবস্থা, নারীর অধিকার এবং বৈষম্যমূলক আচরণ নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এ শাস্তিকে নিষ্ঠুর ও সহিংস উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে।

এস্থার সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। দেশটিতে অবস্থানকালে এক মিসরীয় ব্যক্তির সঙ্গে স্বল্প সময়ের সম্পর্কের জেরে তিনি অন্তঃসত্ত্বা হন। পরে ওই ব্যক্তি সৌদি আরব ছেড়ে চলে যান। সন্তান জন্ম দেওয়ার পর বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এস্থারের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলাতেই তাঁকে ১০০ বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে।

সৌদি আরবের শরিয়াহভিত্তিক আইনে বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক অপরাধ হিসেবে বিবেচিত। তবে মানবাধিকারকর্মীদের অভিযোগ, এ ধরনের অপরাধের ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদেরই বেশি শাস্তির মুখোমুখি হতে হয়।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সৌদি আরবে অনেক অবিবাহিত নারী সন্তান জন্ম দিলেও তাঁদের অধিকাংশের ঘটনা প্রকাশ্যে আসে না। সামাজিক ও আইনি জটিলতার ভয়ে অনেক নারী বাড়িতেই সন্তান প্রসব করেন। অন্যদিকে, হাসপাতালে অবিবাহিত নারীর সন্তান জন্ম দেওয়ার ঘটনা কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক। এ কারণেই এস্থারের বিষয়টি প্রকাশ্যে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অক্টোবরে আদালতের রায় ঘোষণার পর দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের আতঙ্কের কথা জানান এস্থার। ১০০ বেত্রাঘাতের শাস্তি সহ্য করতে পারবেন কি না, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি এই শাস্তির যোগ্য নই।’

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আল-কুস্তের ভারপ্রাপ্ত পরিচালক মারিয়াম আলদোসারি এস্থারকে শাস্তি না দিয়ে নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, নারীর ক্ষমতায়ন ও সংস্কারের কথা বললেও এ ধরনের রায় সৌদি আরবের সংস্কার কার্যক্রমের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছে।

উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিলে সৌদি আরব বিচারিক শাস্তি হিসেবে বেত্রাঘাত বন্ধের ঘোষণা দিয়েছিল। তবে ওই সিদ্ধান্ত সব ধরনের অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। ইসলামী আইনের আওতায় নির্দিষ্ট কিছু অপরাধে এখনো বেত্রাঘাতের বিধান রয়েছে।

এদিকে, সৌদি আরবে কর্মরত কেনীয় নারী শ্রমিকদের জন্য সহায়তা পাওয়া কঠিন বলে জানিয়েছেন অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ডু বোল্ডের প্রতিষ্ঠাতা একাতেরিনা পোরাস সিভোলোবোয়া। তাঁর অভিযোগ, নির্যাতন ও আইনি জটিলতায় পড়া এসব নারীর পাশে দাঁড়াতে কেনীয় কর্তৃপক্ষের কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

সূত্র: দ্য গার্ডিয়ান


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলঙ্গায় ‘সোলার অটো ফিউচার ওয়ার্ল্ড’এর উদ্বোধন

১

দিলজিৎ দোসাঞ্জের চারটি গানে নিষেধাজ্ঞা, কেন আপত্তি প্রশাসনের

২

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৩

গোপালগঞ্জে ১৫ যানবাহনের সংঘর্ষ, আহত শতাধিক

৪

মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন ‘রোকযানা’খ্যাত শিল্পী শেখ সাহেদ

৫

এনভিডিয়ার নতুন নির্বাহী কোলেট ক্রেসের সামনে কঠিন সময়

৬

কে এই কোলেট ক্রেস, যাঁর হাতে যাচ্ছে এনভিডিয়ার নেতৃত্ব

৭

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে স্বাস্থ্যব্যবস্থার সংস্কার জরুরি: রাষ্ট্রপতি

৮

এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প

৯

হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিনে নুহাশ পল্লীতে ভক্তদের ঢল

১০

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বড় ধরনের বিপর্যয়, ৯ ঘণ্টার বেশি সময় ধরে ব্যাহত এআই সেবা

১১

ইরানে ফের যুদ্ধ শুরুর প্রশ্নে ‘চরম বাগবিতণ্ডা’ ট্রাম্প-নেতানিয়াহুর, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।