আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত

ভারতের আসামের জোরহাট বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি ‘এএন-৩২’ পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫ সেনাসদস্য নিহত হয়েছেন।

নিহত সেনাসদস্যরা হলেন- স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।

শনিবার সকাল ১০টার দিকে জোরহাট বিমানঘাঁটিতে একটি নিয়মিত উড্ডয়ন (রুটিন সর্টি) শেষে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে আগুন ধরে যায়। 

বিমানবাহিনীর পক্ষ থেকে এই দুর্ঘটনায় পাঁচ আরোহীর সবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানায়, আজ আনুমানিক সকাল ১০টায় আসামের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। বর্তমানে দুর্ঘটনাস্থলে প্রাথমিক তদন্তের কাজ চলছে। বিমানবাহিনী এই প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই দুর্ঘটনার খবরে দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমরা জোরহাটে বিমানবাহিনীর একটি পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়ে অবগত হয়েছি। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি।’

অ্যান্টনভ এএন-৩২ দুই ইঞ্জিনবিশিষ্ট একটি সামরিক পরিবহন বিমান, যা দীর্ঘ সময় ধরে ভারতীয় বিমানবাহিনীর রসদ ও সৈন্য পরিবহনের মূল চালিকাশক্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে এই মডেলের প্রায় ১০০টি উড়োজাহাজ রয়েছে। 

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮

ইম্পেরিয়াল হেলথ কেয়ার (প্রা.) লিমিটেডের সাথে কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশনের সমঝোতা স্বারক সই

রাষ্ট্রপতির পদে না থাকলে আইনি ব্যবস্থা নিতে বাধা নেই : ডা. জাহেদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূলের বিকল্প উপায় নেই: মির্জা ফখরুল

আমি নির্দোষ হয়েও অপরাধী’ আদালতে হাজিরা দিতে এসে বললেন আইভী

অভিনেত্রীকে হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন আশিয়ান গ্রুপের নজরুল

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

১০

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা

১২