বাংলাদেশের সামনে সুপার সিক্সে বাধা ভারত

ছবি সংগৃহিত।

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। সেখানে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৬ জানুয়ারি ভারতের বিপক্ষে এবং ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে জুনিয়র টাইগ্রেসরা।

আগামী ২৬ জানুয়ারি সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে সুমাইয়ার দল খেলবে ভারতের বিপক্ষে। 

একদিন বিরতি দিয়ে তাদের পরের ম্যাচ ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

‘ডি’ গ্রুপ রানার্স-আপ হওয়ায় সুপার সিক্সে গ্রুপ-১ এ খেলবে বাংলাদেশ। সেখানে আছে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড আছে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী ১ নম্বর গ্রুপে রাখা হয়েছে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের সেরা ছয় দলকে।

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। তাদের সঙ্গে সুপার সিক্সে খেলতে হবে না বাংলাদেশকে। আর শ্রীলঙ্কা ‘এ’ গ্রুপ রানার্স-আপ হওয়ায়, তাদের সঙ্গে খেলা নেই টাইগারদের। কারণ গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স-আপের সঙ্গে রানার্স-আপের কোন ম্যাচ নেই।

এজন্য ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত এবং তৃতীয় হওয়া ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে বাংলাদেশ।

‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়ার কাছে হারলেও স্কটল্যান্ডের বিপক্ষে জয় ছিল বাংলাদেশের। তাই স্কটল্যান্ডের বিপক্ষে জয়ী হওয়ায় সুপার সিক্সে বাংলাদেশের নামের পাশে থাকবে ২ পয়েন্ট। এ পর্বে ২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে বাংলাদেশ। সুপার সিক্সে সমান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-১ এ শীর্ষে ভারত ও অস্ট্রেলিয়া।

সুপার সিক্সে গ্রুপ-২ এ খেলবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২