হাসিনার গুলির সামনে ভয় পাইনি, ভাঙা ডিমে যায় আসে না: আখতার

ছবি : সংগৃহীত।

ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনের গুলির সামনে দাঁড়িয়ে আমরা ভয় পাইনি, সেখানে কারও ভাঙা ডিমে আমাদের যায় আসে না বলে মন্তব্য করেছেন নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। 

নিউইয়র্ক সময় সোমবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে, এর আগেও উপদেষ্টারা এসেছেন তাদের ওপর তারা এমন আক্রমণ করার চেষ্টা করেছেন। দেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে আমরা থাকি। এটাতে আমরা ভয় পাই না।

আখতার বলেন, আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ওপর সন্ত্রাস করতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ তার সাহসের সর্বোচ্চটুকু দিয়ে আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি।

সামনের দিনগুলোতেও আওয়ামী লীগকে প্রতিরোধে বাংলাদেশের মানুষরা ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশে আওয়ামী লীগ তাদের সন্ত্রাসকে নিয়ে আর ফিরে আসতে পারবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ করে ডিম নিক্ষেপকারীকে আটক করেছে দেশটির পুলিশ। 

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে জ‍্যাকসন হাইটস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, আখতার হোসেনকে ডিম নিক্ষেপকারীর নাম মিজান চৌধুরী, একজন আওয়ামী লীগের কর্মী। তার বাড়ি সিলেটের জকিগঞ্জে। ঘটনার ৫ ঘন্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২