আজ রাত থেকে ইলিশ আহরণ শুরু

সংগৃহীত।

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ শনিবার মধ্যরাত থেকে বঙ্গোপসাগর ও নদীতে নামছেন দেশের হাজারো জেলে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ৪ অক্টোবর থেকে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট জানায়, এ বছরের নিষেধাজ্ঞার ফলে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পেয়েছে, যা থেকে প্রায় ৪৪ দশমিক ২৫ হাজার কোটি জাটকা উৎপন্ন হতে পারে।

নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরসহ উপকূলীয় অঞ্চলের জেলেরা এখন নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন। কেউ জাল সেলাই করছেন, কেউ নৌকা মেরামতে ব্যস্ত। তবে আশানুরূপ ইলিশ না পাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তাও আছে তাদের মধ্যে।

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, এই বছর মা ইলিশ রক্ষায় আগের তুলনায় কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে। ৪০০টির মতো অভিযান চালানো হয়েছে এবং যারা আইন ভেঙেছে তাদের শাস্তি দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এবার মা ইলিশ ডিম যেভাবে ছেড়েছে, সেগুলো জাটকা থেকে পূর্ণ ইলিশে পরিণত হলে আগামী মৌসুমে ইলিশের উৎপাদন আরও বাড়বে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের উৎপাদন বাড়াতে হবে, তবে মানের সঙ্গে আপস নয়

ইউক্রেনকে আর্থিক সহায়তা দিচ্ছে নরওয়ে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ভিভোতে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দাপ্তরিক কার্যক্রম শুরু

রো‌হিঙ্গা‌দের আশ্রয় ১০ বছর থে‌কে যেন ২০ বছরে না যায় : শামা ওবা‌য়েদ

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

একাধিক বিব্রতকর রেকর্ড গড়ে মেকাই টেস্ট হারল বাংলাদেশ

১১

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী

১২