কোচিং বাণিজ্যের বিরুদ্ধে কড়া অবস্থানে সরকার

ছবি: সংগৃহীত।

কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সমাজে গড়ে ওঠা কোচিং নির্ভরতা এখন বড় সমস্যায় পরিণত হয়েছে, যা মোকাবিলায় শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, কোচিং নিয়ন্ত্রণে বেশ কিছু নীতিমালা ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোর আলোকে পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম শিগগিরই শুরু করা হবে।

তিনি আরও বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের পাঠ্যক্রমভিত্তিক শিক্ষায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গত বছর এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে নির্ধারিত সময়েই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ববি হাজ্জাজ জানান, বৃত্তি পরীক্ষার নীতিমালা, অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির পরিমাণ পুনর্বিবেচনার পরিকল্পনা রয়েছে।

স্কুল অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় শ্রেণিকক্ষ সম্প্রসারণ, আধুনিক ওয়াশরুম নির্মাণ, নকশা উন্নয়ন এবং নতুন আসবাবপত্র সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

১০

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

১১

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

১২