আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ

ছবি : সংগৃহীত।

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে রোববার (০৫ অক্টোবর) থেকে বিক্রি হবে স্বর্ণ। তবে আগের দামেই বিক্রি হবে রুপা। সবশেষ গত ৪ অক্টোবর রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়িয়েছে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ২৯ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা এতদিন ছিল দেশের বাজারে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজেশ ঘোষই আসিফের ক্যারিয়ারের ‘তুরুপের তাস’

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল, আটক ৬

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

‘ইসলামিক ন্যাটো’ জোটে বাংলাদেশের অবস্থান কী হবে?

স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন অধ্যায়ের প্রত্যাশা, অভিনন্দন ইরানের

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১১

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

১২