বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম দুই বছরে সর্বোচ্চ

ছবি সংগৃহীত।

জুলাই মাসে বিশ্ব খাদ্যের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, মাংস ও ভোজ্যতেলের দাম রেকর্ড পর্যায়ে উঠলেও শস্য, দুগ্ধজাত পণ্য ও চিনির দাম কমেছে। খবর আরব নিউজ

এফএও’র খাদ্য মূল্যসূচক জুলাইয়ে দাঁড়িয়েছে ১৩০.১ পয়েন্টে, যা জুনের তুলনায় ১.৬ শতাংশ বেশি। এটি ফেব্রুয়ারি ২০২৩-এর পর সর্বোচ্চ হলেও, ২০২২ সালের মার্চের রেকর্ড দামের চেয়ে এখনও ১৮.৮ শতাংশ কম।

মাংসের মূল্যসূচক নতুন রেকর্ড ১২৭.৩ পয়েন্টে পৌঁছেছে। চীন ও যুক্তরাষ্ট্রের বেশি আমদানির কারণে গরু ও ভেড়ার মাংসের দাম বেড়েছে। খরায় যুক্তরাষ্ট্রে গবাদি পশুর সংখ্যা কমে যাওয়ায় আমদানি বাড়ে। ব্রাজিল এভিয়ান ফ্লুমুক্ত মর্যাদা পাওয়ার পর মুরগির মাংসের দামও কিছুটা বেড়েছে। তবে পর্যাপ্ত সরবরাহের কারণে শূকরের মাংসের দাম কমেছে।

ভোজ্যতেলের দাম ৭.১ শতাংশ বেড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। পাম, সয়াবিন ও সূর্যমুখীর তেলের দাম বেড়েছে চাহিদা বাড়া ও সরবরাহ কমে যাওয়ায়। তবে ইউরোপে নতুন ফসল আসায় রেপসিড তেলের দাম কমেছে।

শস্যের দাম প্রায় পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। গম কাটার মৌসুমি সরবরাহ ও চালের পর্যাপ্ত মজুতের কারণে দাম কমেছে। চালের দাম জুলাইয়ে ১.৮ শতাংশ কমেছে।

দুগ্ধের দাম এপ্রিলের পর প্রথমবারের মতো কমেছে, মাখন ও দুধের গুঁড়ার দাম কমলেও চিজের দাম কিছুটা বেড়েছে।

চিনির দাম টানা পাঁচ মাস ধরে কমছে। ব্রাজিল ও ভারতের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা দাম কমালেও বিশ্বব্যাপী চাহিদা ধীরে ধীরে বাড়ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২