বিশ্ববাজারে টানা চার দফায় কমেছে জ্বালানি তেলের দাম

ছবি সংগৃহিত।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে টানা চারদিনের পতন ঘটেছে এবং এপ্রিলের পর এবারই প্রথমবারের মতো সাপ্তাহিকভাবে দর কমেছে। ওপেক+ জুলাই মাসে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে-এমন খবরে বাজারে নতুন করে সরবরাহ-সংক্রান্ত উদ্বেগ তৈরি হওয়ায় এই পতন ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর আরব নিউজ

শুক্রবার (২৩ মে) সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৭টা ১২ মিনিটে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি নেমে আসে ৬৪.১৩ ডলারে, যা আগের দিনের তুলনায় ৩১ সেন্ট বা ০.৫ শতাংশ কম। একই সময়ে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম কমে দাঁড়ায় ৬০.৮৭ ডলার, যা ৩৩ সেন্ট বা ০.৫ শতাংশ পতন। সপ্তাহজুড়ে ব্রেন্টের দরপতন ১.৯ শতাংশ এবং ডব্লিউটিআই-এর ২.৫ শতাংশ।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেক এবং রাশিয়াসহ মিত্র দেশগুলোর জোট ওপেক+ আগামী ১ জুন অনুষ্ঠিতব্য বৈঠকে জুলাই মাসের জন্য দৈনিক ৪.১১ লাখ ব্যারেল উৎপাদন বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় নিয়েছে। যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবুও বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।

বিশ্লেষকরা বলেন, বাড়তি সরবরাহের সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বৃদ্ধির তথ্য বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা এবং রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞাও বাজারে অস্থিরতা বাড়িয়েছে।

এদিকে, তেলের চাহিদা স্থির থাকলেও যুক্তরাষ্ট্রে তেল সংরক্ষণের চাহিদা মহামারিকালের মতো বেড়ে যাওয়াও বাজারে আস্থার সংকট তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শুক্রবার প্রকাশিত হবে বেকার হিউজের তেল ও গ্যাস রিগ কাউন্ট রিপোর্ট, যা যুক্তরাষ্ট্রে ভবিষ্যৎ তেল উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, রোমে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পঞ্চম দফার পারমাণবিক আলোচনা, যা ইরানি তেল পুনরায় বাজারে আসার পথ খুলে দিতে পারে এবং বিশ্ববাজারে সরবরাহ পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে।

বিশ্লেষকদের মতে, তেলের বাজারে আসন্ন সরবরাহ বৃদ্ধির আশঙ্কা ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা আগামী দিনগুলোতেও বাজারকে চাপের মধ্যে রাখতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২