চলতি সপ্তাহে জ্বালানি পৌঁছাবে আরও পাঁচ ট্যাংকার

ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে চলতি সপ্তাহেই আরও পাঁচটি জ্বালানিবাহী জাহাজ ভিড়বে। এসব জাহাজে করে দেশে আসছে বিপুল পরিমাণ ডিজেল ও জেট ফুয়েল। বন্দর ও শিপিং- সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রগুলো জানায়, আগামী চার দিনে বন্দরে ভিড়তে যাওয়া জাহাজগুলো থেকে মোট ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল এবং ৩২ হাজার টন জেট ফুয়েল খালাস করা হবে। এতে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বস্তিতে আসবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে দেশে দৈনিক ডিজেলের চাহিদা প্রায় ১২ হাজার ৫০০ টন এবং জেট ফুয়েলের চাহিদা প্রায় ১ হাজার ৫০০ টন। সেই হিসাবে নতুন এ চালান দিয়ে প্রায় ১১ দিনের ডিজেল এবং ২১ দিনের বেশি জেট ফুয়েলের চাহিদা মেটানো সম্ভব হবে।

জাহাজ আগমনের সূচি অনুযায়ী, সোমবার (২০ এপ্রিল) একদিনেই বন্দরে ভিড়বে তিনটি জাহাজ। এর মধ্যে রাতের দিকে ওমান থেকে ৩৫ হাজার টন ডিজেল নিয়ে পৌঁছাবে ‘গোল্ডেন হরাইজন’। একই দিন বেলা ১১টার দিকে মালয়েশিয়া থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আসবে ‘এফপিএমসি ৩০’। বিকেল ৩টার দিকে ভারত থেকে আরও ৩৩ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে নোঙর করবে ‘প্যাসিফিক ইন্ডিগো’।

এ ছাড়া ২১ এপ্রিল মালয়েশিয়া থেকে ৩২ হাজার টন ডিজেল নিয়ে আসবে ‘হাফনিয়া চিতা’। সবশেষ ২৩ এপ্রিল দক্ষিণ কোরিয়া থেকে ৩২ হাজার টন জেট ফুয়েল নিয়ে বন্দরে ভিড়বে ‘জিং টং ৭৯৯’।

প্রাইড শিপিংয়ের ব্যবস্থাপনা অংশীদার নজরুল ইসলাম জানিয়েছেন, জাহাজগুলো ইতিমধ্যে জ্বালানি নিয়ে যাত্রা শুরু করেছে এবং নির্ধারিত সময়েই বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, ১৭ এপ্রিল চারটি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে মোট ১ লাখ ৩৬ হাজার টন ডিজেল ও অকটেন খালাস করে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২