অবশেষে বাতিল ঘোষণা, হচ্ছে না পলাশ–স্মৃতির বিয়ে

ছবি : সংগৃহীত।

বাগ্‌দান, গায়েহলুদ থেকে সংগীত অনুষ্ঠান—সব কিছু মিলিয়ে ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। 

গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে তার চার হাত এক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে স্থগিত ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত বিয়েটা হবে কি না—তা নিয়ে অনিশ্চয়তা ছিল।

বিষয়টি নিয়ে গুঞ্জনের মধ্যে সুরকার পলাশ মুচ্ছল ও ক্রিকেটার স্মৃতি মান্ধানা জানালেন, দুজনের সম্পর্কটা চুকেবুকে গেছে। বিয়ে বাতিল করা হয়েছে।

রবিবার দুপুরে ইনস্টাগ্রাম স্টোরিতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ। প্রায় একই সময়ে স্মৃতি মান্ধানাও বিষয়টি নিয়ে বিবৃতি দেন।

বিবৃতিতে পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে দাঁড়াচ্ছি।’

প্রায় পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসতে চলেছিলেন স্মৃতি ও পলাশ। তবে শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। বিয়ে স্থগিত হওয়ার পর পলাশকে জড়িয়ে বেশ কিছু গুঞ্জন ছড়িয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।

এতে দাবি করা হয়, স্মৃতির সঙ্গে সম্পর্ক থাকাকালে অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পলাশ।

গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে পলাশ লিখেছেন, ‘যাঁরা মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আমার টিম কঠোর আইনি ব্যবস্থা নেবে। এই কঠিন সময়ে যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল ২১ জুলাই

সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেয়ার দাবি রেহানা আক্তার রানুর

নাজাফ বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

১১

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

১২