১০০ কোটির ব্যবসা এখন শুরু : শাকিব খান

ছবি সংগৃহিত।

ইদুল ফিতরে মুক্তির ২১ দিনের মাথায় ‌‘বরবাদ’ দেখলেন নায়ক শাকিব খান।

গতকাল (২১ এপ্রিল) সোমবার রাত ৯টায় এয়ারপোর্ট সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি বিশেষ প্রিমিয়ার শোতে হয়েছে।

এ অনুষ্ঠানে এসে সিনেমার প্রিমিয়ার শেষে অভিনেতা বলেন, এত মানুষের ভালোবাসায় মুগ্ধ আমি। সিনেমাটির জন্য দর্শকরা এত ভালোবাসা দিচ্ছে, যা অতুলনীয়। নতুন সিনেমার শুটিংয়ের কারণে সময় করতে পারিনি। অবশেষে আজ আসতে পারলাম।

শাকিব খান বলেন, হয়তো আপনারা ভাবছেন, ‘বরবাদ’ লাস্ট সিনেমা, যেটি ১০০ কোটিতে গিয়ে পৌঁছাবে। কিন্তু আমি মনে করি, এটি শেষ নয় বরং শুরু। গত বছর আমরা ‘তুফান’ সিনেমা দেখেছি, ভালো বিজনেস করেছে। এ বছর ‘বরবাদ’ এলো, তার থেকেও ভালো ব্যবসা করল। আগামীতে যেই সিনেমাগুলো আসবে, ইনশাআল্লাহ সেসব আরও ভালো করবে।

এ সময় ঢালিউড তারকা উদাহরণ টেনে বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একটি সিনেমা ১০০ কোটির ব্যবসা করেছিল, সেটা তাদের জন্য বিরাট ব্যাপার ছিল। কিন্তু যারা সিনেমা তৈরি করেছেন, তাদের লক্ষ্য ছিল ১ হাজার কোটি। এখন দেখা যায় পাশের দেশের সিনেমাগুলো হাজার কোটিতে না পৌঁছালে সুপারহিটই ঘোষণা করা হয় না।’

প্রিমিয়ার শোয়ে শাকিব খানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি, সংগীতশিল্পী কোনাল, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ,পরিচালক শিহাব শাহীন, দিঘী, সুনেরাহ বিনতে কামাল, ইমন প্রমুখ।

প্রসঙ্গত, মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২