সিরাজগঞ্জের শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ছবি : সংগৃহীত।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা শহীদ পেট্রোল পাম্পের সামনে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হৃদয় হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় হোসেন বগুড়া জেলার শেরপুর থানার মামুরশাহী গ্রামের মোঃ দুলাল হোসেনের পুত্র।

ফায়ার ফাইটার সাগর আলী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত হৃদয় হোসেন বগুড়া থেকে মোটরসাইকেল চালিয়ে পাবনার বেড়ায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। তিনি শাহজাদপুর উপজেলার মাদলা শহীদ পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হৃদয় হোসেন নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মোঃ শাহিনুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে লাশের সুরতহাল শেষে নিহতের ছোট ভাই মোঃ ইউসুফ হোসেনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২