রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

দেশে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০ তারিখে এই নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ আগস্ট, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।

এর আগে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে (ইসি) ভোটার তালিকা পাঠানো হয়। আজ সকালে এই তালিকা ইসিতে পৌঁছায়।

গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। ইতোমধ্যে নিয়ম অনুযায়ী সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন। তাই তাদের তালিকা নিয়ে ভোটার তালিকা প্রকাশ করে ইসি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

প্রিমিয়ার লিগে ২৫ দলের বিপক্ষে গোল করে ইতিহাস হালান্ডের

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০৫৩

পাবনায় ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে

গনপরিবহনের ভাড়া বাড়বে কিনা জানাবে মালিক পক্ষ,অপেক্ষায় শ্রমিকরা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার

চুরি হওয়া টাকার নম্বর ধরে গ্রিলকাটা চোর চক্র গ্রেপ্তার

‘দুই-চার টাকা বাড়াইলেও হইতো, তাই বলে লিটারে ২০ টাকা!’

১০

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগে মিললো ১০ ককটেল

১১

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

১২