ফ্যামিলি ও কৃষক কার্ড প্রতারণার প্যাকেজ: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা করছে। তিনি বলেন, এটি আসলে ‘প্রতারণার প্যাকেজ’। বাংলাদেশের সংকট এখন ফ্যামিলি কার্ড নয়, দেশের অর্থনীতিকে চাঙ্গা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। লক্ষ্মীপুর-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী মাহবুব আলমের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের প্রকৃত সংকট হলো ঋণখেলাপিদের বিচার নিশ্চিত করা এবং লুটেরাদের আইনের আওতায় আনা। একই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করাও জরুরি। তিনি বলেন, ‘আমরা সেই ধরনের পরিকল্পনা ও সেই ধরনের ইশতেহার নিয়ে কথা বলছি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নারীদের নিরাপত্তা—এই বিষয়গুলো আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে।’

নাম উল্লেখ না করে একটি দলের শীর্ষ নেতার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘তারা তাহাজ্জুদের নামাজের পর ভোটারদের ভোটকেন্দ্রে থাকার আহ্বান জানিয়ে কেন্দ্র দখল করে সিল মারার পাঁয়তারা করছেন।’ তিনি দাবি করেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবে।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারায় থাকবে। যারা ভোট দেওয়ায় বাধা সৃষ্টি করবে বা নানামুখী ষড়যন্ত্রে জড়াবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জনসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের এনসিপি প্রার্থী মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসান বান্না, এনসিপির উপজেলা আহ্বায়ক মো. মাছুম বিল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আহ্বায়ক মিজানুর রহমান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

১০

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

১১

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

১২