আগাম জাতের আলুতে ভালো ফলন হচ্ছে

কৃষকরা আগাম আলু চাষ করে বাজারে ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন। নওগাঁর বাজারে ইতিমধ্যেই আগাম জাতের নতুন আলু বাজারে উঠতে শুরু করেছে। খুচরা বাজারে প্রতি কেজি আলু ২০০ টাকা করে বিক্রি হচ্ছে।

পাইকারি  ব্যবসায়ীরা বিভিন্ন হাট থেকে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি আলু ১২০ থেকে ১৩০ টাকায় কিনে এনে বাজারে খুচরা ব্যাবসায়ীদের কাছে প্রতি কেজি আলু ১৫০ টাকায় বিক্রি করছেন  বিক্রি করছেন। খুচরা ব্যবসায়ীরা ভোক্তা পর্যায়ে বিক্রি করছেন প্রতি কেজি ২০০ টাকায়।  কৃষি বিভাগের হিসেব অনুযায়ী প্রতি হেক্টর জমি থেকে ১২ মেট্রিক টন হিসেবে জেলায় মোট ৪৮ হাজার ৭২০ মেট্রিক টন আলু উৎপাদিত হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন চলতি মৌসুমে জেলায় কৃষকরা মোট ৪০৬০ হেক্টর জমিতে আগাম আলু চাষ করেছেন।

উপজেলা ভিত্তিক আগাম আলু চাষের জমির পরিমাণ  নওগাঁ সদর উপজেলায় ৬৫০ হেক্টর, রানীনগর উপজেলায় ১৫ হেক্টর, আত্রাই উপজেলায় ১ হাজার ৮শ  হেক্টর, বদলগাছি উপজেলায় ৩৫০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ২২০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ১০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ২৫০ হেক্টর, সাপাহার উপজেলায় ৩৬০ হেক্টর, পোরশা উপজেলায় ৫০ হেক্টর, মান্দা উপজেলায় ২৫০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ১০৫ হেক্টর।

কৃষকরা আগাম জাত হিসেবে লালপাপড়ি, সাদা পাপড়ি, সাইটা এবং ডায়মন্ড জাতের আলু চাষ  করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজেশ ঘোষই আসিফের ক্যারিয়ারের ‘তুরুপের তাস’

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল, আটক ৬

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

‘ইসলামিক ন্যাটো’ জোটে বাংলাদেশের অবস্থান কী হবে?

স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন অধ্যায়ের প্রত্যাশা, অভিনন্দন ইরানের

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১১

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

১২