ভোটকেন্দ্র ও বুথের সংখ্যা বাড়ালো ইসি

ছবি: সংগৃহীত ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি। এই নির্বাচনে গণভোটের জন্য ভোটকেন্দ্র ও ভোটকক্ষের (বুথ) সংখ্যা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার বিকেলে চূড়ান্ত ভোটকেন্দ্র, বুথ, কর্মকর্তা ও ভোটারের সংখ্যা সংক্রান্ত এসব তথ্য প্রকাশ করে ইসি।

গত বছরের অক্টোবরে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছিল ইসি। এ দফায় আরও ১৮টি যুক্ত করার পর মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৭৯টি। এবার ভোটকক্ষের (বুথ) সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৪৮২। গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

ইসি আরও জানিয়েছে, ওই দিন নির্বাচন কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা। তাদের মধ্যে ৪২ হাজার ৭৭৯ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই দিনে দুটি ভোট আয়োজনের কারণে বুথ ও ভোটকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানান ইসির সিনিয়র সচিব। এবার ব্যালট গণনায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে বলেও জানান তিনি।

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১১ কোটি ৯৬ লাখের বেশি ভোটারের জন্য ৪২ হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি বুথ ছিল। এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ কোটি ৪১ লাখের বেশি ভোটারের জন্য ৪০ হাজার ১৫৫টি কেন্দ্র ও ২ লাখ ৫ হাজার ৬৯১টি বুথ ছিল।

বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।

বাংলাদেশের নির্বাচন ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ভোটের ব্যবস্থা করেছে ইসি।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, পোস্টার ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। যার মধ্যে প্রবাসী ভোটারের সংখ্যা ৭ লাখ ৭২ হাজার ৫৪৬ জন।

প্রবাসী নিবন্ধিত ভোটারদের কাছে ৭ লাখ ৬৭ হাজার ১৮৮টি পোস্টাল ব্যালট পাঠিয়েছে ইসি। ১৯৭২ সাল থেকেই বাংলাদেশে পোস্টাল ভোটিং ব্যবস্থা চালু থাকলেও, তথ্যপ্রযুক্তিনির্ভর অনলাইন পোস্টাল ভোটিং ব্যবস্থা এই প্রথম চালু করল নির্বাচন কমিশন।

গত ২১ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের সাদা-কালো ও গণভোটের গোলাপি রঙের ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া শুরু করেছেন প্রবাসীরা। ইসি জানিয়েছে, ভোট দিতে প্রবাসীদের কোনো ফি দিতে হবে না, যদিও এ ব্যবস্থায় ব্যালট প্রতি ইসির খরচ হয়েছে ৭০০ টাকা।

এছাড়া দেশে অবস্থানরত ৭ লাখ ৬১ হাজার ১৩৮ জন ভোটার ইন-কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) ব্যবস্থায় নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৬ হাজার ২৮৫ জন আইনি হেফাজতে রয়েছেন। বুধবার বিকেলে চূড়ান্ত ভোটকেন্দ্র, বুথ, কর্মকর্তা ও ভোটারের সংখ্যা সংক্রান্ত এসব তথ্য প্রকাশ করে ইসি।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২