স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের বিকাশ জরুরি : প্রধানমন্ত্রী

স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের বিকাশ জরুরি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে উৎপাদনশিল্পের কেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) ও রফতানির প্রবেশদ্বার (এক্সপোর্টিং গেটওয়ে) হিসেবে প্রতিষ্ঠা করাই হবে জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর মূল লক্ষ্য। রবিবার (২২ নভেম্বর) ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারেক রহমান জানান, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ আসবে, সেই সঙ্গে পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর খসড়া তৈরি করেছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। নতুন নীতিমালার আওতায় ২০৩১ সালের মধ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সময়ের মধ্যে এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে।

২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্য অর্জনে বড় শিল্পের পাশাপাশি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, সরবরাহ শৃঙ্খল এবং দেশি-বিদেশি মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত করতে হবে।

তিনি বলেন, এসএমই খাতকে কেবল অভ্যন্তরীণ বাজারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ ও কাঁচামাল সরবরাহকারী এবং রফতানিমুখী উৎপাদনব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এ খাতকে গড়ে তুলতে হবে।

তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পে উদ্যোক্তাদের দক্ষতা ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপরও জোর দেন প্রধানমন্ত্রী।

এ প্রসঙ্গে দেশে প্রথম গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা এবং বিদেশে জনশক্তি রফতানির সূচনা করার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তিনি। এসএমই খাতের বিকাশে অঞ্চলভিত্তিক শিল্পায়নের উদাহরণ হিসেবে ইতালির বিশেষায়িত শিল্প ক্লাস্টারের কথা তুলে ধরেন তারেক রহমান।

তিনি জানান, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ এবং ক্রিয়েটিভ ইকোনমি কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের নকশা, মান ও বাজার সম্প্রসারণে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে একটি জাতীয় ক্রিয়েটিভ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে আঞ্চলিক পর্যায়েও এ কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণের আশা প্রকাশ করেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা খরচে ঢাকার বাইরে ক্রিকেট শেখাবে বিসিবি!

১

২১ দিনে ডেঙ্গুতে শতাধিক মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯

২

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

৪

পরীক্ষায় এআই দিয়ে জালিয়াতি, সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

৫

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

৬

বেড়ায় পরিস্থিতি থমথমে, আওয়ামী লীগের ৫ সমর্থক আটক

৭

বিজিএমইএর পর্যবেক্ষণের প্রতিক্রিয়া/ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন জরিপ চায় সিপিডি

৮

সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: ১৯ আসামির বিচার শুরু

৯

১২ দিনের ব্যবধানে খুলনায় ফের রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি

১০

নছিমন-মোটরবাইকে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুইজনের

১১

ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।