তুরাগে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে তিন

ছবি: সংগৃহীত ।

রাজধানীর তুরাগের কামারপাড়ায় গ্যাস লিকেজ থেকে ঘটে যাওয়া বিস্ফোরণে চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন। তিনি হলেন এনায়েত (৩২)। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দুইয়ে দাঁড়াল।

বুধবার (১১ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এ নিয়ে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রিয়া আক্তারের শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক ছিল। নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় বুধবার বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, গত ৬ মার্চ ভোরে কামারপাড়া বামনারটেক এলাকার একটি বাসায় গ্যাস বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই বাসায় থাকা নারী, শিশু ও পুরুষসহ মোট ১০ জন দগ্ধ হন। ঘটনার পর থেকেই তারা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

রিয়া আক্তারের আগে এই ঘটনায় আরও দুজন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে আরও ৭ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১০

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১১

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

১২