৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুটির সহপাঠীর বাবা পরিমল ভক্ত (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত পরিমলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত পরিমল চিতলমারী উপজেলার ঝালো ডাংগা গ্রামের গিরিশ চন্দ্র ভক্তর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (৭ জুন) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ভুক্তভোগী শিশু তার সহপাঠীর খোঁজে অভিযুক্ত পরিমলের বাড়িতে যায়। এ সময় সহপাঠী বাড়িতে না থাকায় অভিযুক্ত পরিমল শিশুটিকে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ  অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

চিতলমারী থানার ওসি তদন্ত রোকেয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এজাহার দায়েরের সঙ্গে সঙ্গে পরিমলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২