হিলি স্থলবন্দরে বেড়েছে ছোলা আমদানি, কমেছে দাম

আসন্ন রমজান ঘিরে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে ছোলার আমদানি। রমজান যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে আমদানির পরিমাণ। ফলে দাম কমতে শুরু করেছে। এই মধ্যে বন্দরে পাইকারি পর্যায়ে কেজিতে পাঁচ টাকা দাম কমেছে।

যার প্রভাব পড়তে শুরু করেছে খুচরা পর্যায়ে। ব্যাবসীরা জানান, আমদানি অব্যাহত থাকলে রমজানে দাম আরো কমবে। এদিকে রাজানে সব চেয়ে বেশী চাহিদা সম্পন্ন এই নিত্যা পন্যটির দাম কমায় খুশি ক্রেতা।

বন্দর কর্তৃপক্ষ জানায়, আগে প্রতিদিন গড়ে ১০ গাড়ি ছোলা আমদানি হলেও এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে ২৫ গাড়িতে। ছোলার পাশাপাশি আমদানি বেড়েছে বিভিন্ন রকমের ডাল, কিসমিস,বাদাম, ইসবগুল ভূষি, তোকমা দানা সহ রমজানে চাহিদা সম্পন্ন পণ্যের।

আমদানিকারক প্রতিষ্ঠান আল-মদিনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফুরকানুল ইসলাম জানান, রমজানে চাহিদার কথা বিবেচনা করে প্রতিদিন পাঁচ থেকে ছয় গাড়ি করে ছোলা আমদানি করছেন। প্রতি কেজি ছোলা আমদানিতে খরচ পড়ছে ৯০-৯১ টাকা। বন্দরে প্রতি কেজি ছোলা পাইকারি দরে (ট্রাক সেল) বিক্রি হচ্ছে ৯১-৯২ টাকায়।

এ বন্দর থেকে ছোলা কিনে ঢাকার বিভিন্ন মোকামে সরবরাহ করে থাকেন। গত সপ্তাহে তিনি ৯৬-৯৮ টাকা দরে ছোলা কিনেছেন। এখন সেই ছোলা কিনছেন ৯২ টাকা দরে। কেজিতে ৬/৭ টাকা দাম কমেছে।

হিলি কাস্টমস এর রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম জানান, বন্দরে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক বয়েছে। তবে সম্প্রতি ছোলা আমদানির পরিমাণ বেড়েছে। প্রতিদিন ২০-২৫ গাড়ি করে আমদানি হচ্ছে। ছোলাসহ রমজানে চাহিদা সম্পন্ন পণ্যগুলি দ্রুত পরীক্ষন ও শুল্কায়ন করা হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২