৮০ দিন পর চালু হলো চা শ্রমিকদের ক্যামেলিয়া হাসপাতাল

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে ৮০ দিন বন্ধ থাকার পর স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে পুনরায় চালু হয়েছে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। সোমবার (১৫ জুন) দুপুরে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তে হাসপাতালের পরিচালক আনোয়ারুল ইসলামসহ চিকিৎসকরা কর্মস্থলে যোগ দেন। 

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী।

এর আগে গত ২৭ মার্চ চিকিৎসাধীন অবস্থায় এক চা শ্রমিকের শিশুসন্তানের মৃত্যুকে কেন্দ্র করে শমশেরনগর চা বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে একটি সংঘবদ্ধ দল হামলা ও ভাঙচুর চালায় এবং চিকিৎসকদের লাঞ্ছিত করে। নিরাপত্তার অভাবে চিকিৎসকরা হাসপাতাল ছেড়ে চলে যান। এরপর থেকে টানা ৮০ দিন এখানে চিকিৎসাসেবা বন্ধ ছিল।

হাসপাতাল পুনরায় চালুর দাবিতে ‘চা শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতেই হবে’ এই স্লোগানে ডানকান ব্রাদার্সের মালিকানাধীন বিভিন্ন চা বাগানে দুই মাসেরও বেশি সময় ধরে ধারাবাহিক আন্দোলন চলছিল। এ প্রেক্ষাপটে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং শমশেরনগর চা বাগানের মহাব্যবস্থাপক কামরুজ্জামান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনা করেন।

অবশেষে ৮০ দিন পর সোমবার কমলগঞ্জের শমশেরনগরে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চা শ্রমিকদের চিকিৎসাসেবা পুনরায় শুরু হয়েছে। দীর্ঘদিন সেবাবঞ্চিত ডানকান ব্রাদার্সের চা বাগানগুলোর শ্রমিক ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ডানকান ব্রাদার্সের মালিকানাধীন ১৫টি চা বাগানের লক্ষাধিক অসহায় মানুষের চিকিৎসার ভরসা ছিল ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। একটি ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার অভাবে চিকিৎসকরা হাসপাতাল ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ায় টানা ৮০ দিন এখানে চিকিৎসাসেবা বন্ধ ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ব্যাপক যোগাযোগের ফলে তারা অসহায় চা শ্রমিকদের কথা বিবেচনা করে আবার এ হাসপাতালে চিকিৎসাসেবা চালু করলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮০ দিন পর চালু হলো চা শ্রমিকদের ক্যামেলিয়া হাসপাতাল

অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিকেলের মধ্যে ব্যবস্থা জানাবে মন্ত্রণালয়

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস

ফ্রি ডেঙ্গু পরীক্ষার মেয়াদ বাড়াতে চায় মন্ত্রণালয়

১০

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, হতাহত ৬

১১

দেশে ফিরেছেন ৫৬ হাজারের বেশি হাজি, আরও একজনের মৃত্যু

১২