ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ স্থানীয়দের

ছবি: সংগৃহীত

ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাটধারী গ্রামের পাশে ট্রাক ও পিকআপের সংঘর্ষে পিকআপের যাত্রী সাদ্দাম হোসেন (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে। 

এই ঘটনায় আরও ২ জন আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে উপস্থিত না হওয়ার অভিযোগে স্থানীয় লোকজন সাদ্দামের মরদেহ নিয়ে রাস্তা অবরোধ করেন। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাস্তার উভয়পাশে প্রায় ২ কিলোমিটার অংশে জ্যামের সৃষ্টি হয়। এতে প্রায় ২ ঘণ্টা ধরে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

স্থানীয়রা জানান, একটি পিকআপে কয়েকজন যাত্রী নাটোরের সিংড়া থেকে শাহজাদপুর যাচ্ছিলেন। ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা রডবাহী একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান সাদ্দাম হোসেন। স্থানীয় জনতা ট্রাকটি আটক করে। 

স্থানীয়দের অভিযোগ, তারা পুলিশকে ফোন দিলেও পুলিশ ঘটনাস্থলে আসতে বিলম্ব করে। এতে ক্ষুব্ধ হয়ে লোকজন ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে। ফলে প্রায় ২ ঘণ্টা ধরে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ সময়মতোই ঘটনাস্থলে পৌঁছে। তারা আটক ট্রাকটি তাদের হেফাজতে নেয়। পরে সলঙ্গা থানা পুলিশের সহযোগিতায় স্থানীয় লোকজনের সাথে কথা বলে তাদের অবরোধ প্রত্যাহার করেন। সকাল সাড়ে ৬টার দিকে এই পথে আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

পুলিশ এখন ট্রাকের পালিয়ে যাওয়া চালক ও হেল্পারকে আটকের চেষ্টা চালাচ্ছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

চুরির অভিযোগে আটক, পরে পিটুনিতে যুবকের মৃত্যু

১৭ দিনে রেমিট্যান্স এল ২৩ হাজার কোটি টাকা

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কসংকেত জারি

কাষ্ঠল লতা বানরকলা

তিন জেলার ডিসি প্রত্যাহার

কলকাতায় গভীর রাতে হোটেলে আগুন, নিহতদের সবাই বাংলাদেশি

আইসিসি কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা অ্যামনেস্টির

১০

স্বামী হারালেন কারাবন্দী ডা. দীপু মনি, বুধবার প্যারোলে মুক্তি চেয়ে আবেদন

১১

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচ নির্বাচন: মীর শাহে আলম

১২