ফিলিস্তিনের পক্ষে অটল বলিউড অভিনেত্রী

ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের বর্বরতা সীমা ছাড়িয়েছে। দেশটির অবরুদ্ধ গাজা শহরের ওপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে। পাখির মতো মরছে মানুষ। আহতদের চিৎকারে ভারি আকাশ বাতাস। 

গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। তা ছুঁয়ে গেছে অভিনেত্রী স্বরা ভাস্করকে। এবার গাজাবাসির পাশে দাঁড়িয়ে সামাজিক মাধ্যমে প্রচারণা চালিয়ে কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী। 

গত সোমবার রাতে গাজার একটি নৃশংস ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন স্বরা। মূল পোস্টটি লেখিকা আসাল রাদের। গাজার এক বাসিন্দার ক্ষত-বিক্ষত ছবি পোস্ট করে আসাল লিখেছেন, ‘ইসরায়েলের মানবিক সাহায্য।’ এই পোস্ট শেয়ার করে স্বরা লিখেছেন, ‘এই মুহূর্তে গাজা।’

এক্স হ্যান্ডলে গাজার এক বাসিন্দার বক্তব্য ‘রি-পোস্ট’ করেছেন স্বরা। ওই গাবাবাসী লিখেছেন, ‘পরিবারের জন্য খাবার আনতে বেরিয়ে যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে আমিও থাকতে পারতাম।’

ইংল্যান্ডের রাজনীতিবিদ ক্লদিয়া ওয়েবে তার একটি পোস্টে লিখেছেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ? সারা বিশ্বের শান্তি লঙ্ঘন করার জন্য ইসরায়েলই সবচেয়ে বড় হুমকি। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হোক।” এই পোস্টও সমর্থন জানিয়ে নিজের এক্স হ্যান্ডলে শেয়ার দেন স্বরা। ফিলিস্তিনের সমর্থনে ও ইসরায়েলের বিপক্ষে এমন অজস্র পোস্ট করেছেন এ বলিউড অভিনেত্রী।

কিছু দিন আগে গাজা ও সমগ্র ফিলিস্তিনে সংহতির জন্য মুম্বাইয়ের আজ়াদ ময়দানে একটি সভার আয়োজন করা হয়েছিল। সমাজমাধ্যমে সেই সভার হয়ে প্রচার করেছিলেন স্বরা। এই সভার আয়োজন করেছিল সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, আরএসপি, সমাজবাদী পার্টিসহ আরও বেশ কয়েকটি বাম দল। সভার পোস্টার শেয়ার করে সবাইকে উপস্থিত থাকার বার্তা দেন স্বরা। তার পরেই তার দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। তখন তাকে খোঁচা মেরে প্রশ্ন করা হয়, ‘পহেলগাঁও কাণ্ডের সময়ে কোথায় ছিলেন?’ আবার অনেকেই অবশ্য সমর্থনও জানিয়েছিলেন এ অভিনেত্রীকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২