সড়কের পাশে ময়লার স্তুপে মিলল যুবকের মরদেহ

নরসিংদীর মাধবদীতে সড়কের পাশে থাকা ময়লার স্তুপ থেকে দিগন্ত (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে নরসিংদী-মদনপুর সড়কের মাধবদীর খরমদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দিগন্ত শেখেরচর এলাকার শফিকুর রহমানের ছেলে। সে পরিবার নিয়ে মাধবদীর বিরামপুরে ভাড়া বাসায় থাকতো।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রোববার (২৮ জুন) বিকেলে মোবাইলে কারো সঙ্গে কথা বলে বাসা থেকে বের হয় দিগন্ত। পরে আর বাড়ি ফেরেনি সে। রাতে খোঁজখোঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে নরসিংদী-মদনপুর সড়কের পাশে খরমর্দী এলাকায় ময়লার স্তুপে একটি মরদেহ পড়ে আছে। খবর পেয়ে সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করে তার স্বজনরা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে প্রাথমিক সুরতহাল শেষে দিগন্তের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার একটি পা ভেঙে দেয়া হয়েছে এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে অন্য কোনো স্থানে পিটিয়ে হত্যার পর ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৯তম বিসিএস • বাদপড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না

১

অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা

২

ফেনীতে ১৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

৩

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, মহাসড়কে আটকা শতাধিক যানবাহন

৪

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৫

হাসপাতালেই ডেঙ্গুর আতঙ্ক, ময়লা-অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বজনরা

৬

‘বিএনপি গণমাধ্যম কমিশন গঠনে আন্তরিক নয়’

৭

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

৮

মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, চার মামলায় আসামি দুই হাজার

৯

‘ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা করতে পারবে না’

১০

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ২২

১১

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলাম মোল্লাকে বাদ দেয়ার নির্দেশ হাইকোর্টের

১২