ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলাম মোল্লাকে বাদ দেয়ার নির্দেশ হাইকোর্টের

ছবি: সংগৃহীত

বোর্ডের অনুমতি ছাড়াই এইচ বি এম ইকবালের শেয়ার ট্রান্সফার করে বেঙ্গল টাইগার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হওয়া সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সিরাজুল মোল্লার করা এক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

বর্তমানে হাইকোর্টে বাংলাদেশ ব্যাংকের সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) রিপোর্ট স্থগিত করার নজির প্রায় বন্ধ থাকলেও, আদালতের অবকাশকালীন ছুটির সময়ে এই আদেশ দেওয়া হলো। এর আগেও ভিন্ন নামে সিআইবি রিপোর্ট স্থগিত করানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন এই ব্যক্তি।

আদেশের পাশাপাশি কেন তাদের ঋণখেলাপির তালিকায় রাখা হয়েছে, তা জানতে চেয়ে একটি রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট চারজনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

১

অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে

২

পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল

৩

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ অবৈধ মদের গুদাম সিলগালা

৪

ইরান ঘিরে ৩ বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

৫

রাজনৈতিক প্রভাব ছাড়াই আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

৬

সকালের মধ্যেই যেসব জেলায় ঝড়ের শঙ্কা

৭

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ, দায় অস্বীকার হুথিদের

৮

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ সৃষ্টি করতে হবে

৯

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

১০

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

১১

স্পিকারের সঙ্গে মিষ্টির সাক্ষাৎ, পদত্যাগের প্রশ্নে বললেন ‘বিএনপির ডিসিশন যেটা হবে, সেটা হবে’

১২