ওমানে নিহত চার ভাইয়ের মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে

ওমানে গাড়ির ভেতরে মৃত্যুবরণ করা চার প্রবাসী ভাইয়ের মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে।

বুধবার (২০ মে) সকালে মরদেহগুলো চট্টগ্রামে আনা হয়। এর আগে মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তিনি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং দ্রুততম সময়ে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের ভূমিকার প্রশংসা করেন। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরদেহ পরিবহন ও দাফনের জন্য জনপ্রতি ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

বুধবার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চার ভাইকে দাফন করা হবে।

গত ১৩ মে রাতে ওমানের আল মুলাদ্দাহ, আল মোছানা স্টেট অব আল বাতিনাহ এলাকায় গাড়ির এসির বিষাক্ত গ্যাসে একই পরিবারের চার প্রবাসী ভাইয়ের মৃত্যু হয়। নিহতরা হলেন রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তারা চট্টগ্রামের একটি গ্রামের বাসিন্দা এবং মৃত জামাল উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, চার ছেলের মৃত্যুর খবর এখনো পুরোপুরি জানানো হয়নি তাদের অসুস্থ বৃদ্ধা মাকে। তবে নিহতদের স্ত্রী, সন্তান ও স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক

খেলাধুলার মাধ্যমে দেশে নতুন নেতৃত্বের জন্ম হবে: শিক্ষামন্ত্রী

১২ কার্যদিবসে হাইকোর্টে ৬২ হাজার ৬৩৭ পুরোনো মামলা নিষ্পত্তি

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-২

মার্জিন ঋণ বিধিমালায় যেসব পরিবর্তন আনা হলো

বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই, মানতে হবে যেসব শর্ত

সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

গাজায় ২১ লাখের বেশি বাস্তুচ্যুত, তাঁবুতে ৮ লাখ ৬৭ হাজার

৪ দিন পর পুলিশের অপমৃত্যু মামলা, তদন্ত করতে জাহাজে বিশেষজ্ঞ দল

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

১০

ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ স্থানীয়দের

১১

ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৩ শতাংশ, আস্থা হারাচ্ছেন মার্কিনরা

১২