আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ ২৫০ জন নিখোঁজ

মালয়েশিয়াগামী একটি ট্রলার আন্দামান সাগরে ডুবে যাওয়ার ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি বাংলাদেশিও রয়েছেন। তাদের অধিকাংশের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় উপজেলা টেকনাফ থেকে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে মালয়েশিয়ার পথে যাত্রা করেছিল। অতিরিক্ত যাত্রী বোঝাই এবং সাগরে প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে এখনও কোনও আশাব্যঞ্জক খবর পাওয়া যায়নি। 

ইউএনএইচসিআর ও আইওএম-এর বিবৃতিতে বলা হয়েছে, এই মর্মান্তিক ঘটনাটি রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি এবং টেকসই সমাধানের অভাবেরই এক ভয়াবহ প্রতিফলন। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা তাদের নিরাপদে প্রত্যাবাসনের আশাকে ম্লান করে দিয়েছে। অপরদিকে শরণার্থী ক্যাম্পগুলোতে মানবিক সহায়তার ঘাটতি, শিক্ষা ও কর্মসংস্থানের অভাব মানুষকে চরম হতাশায় ঠেলে দিচ্ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, উন্নত জীবনের প্রলোভন এবং পাচারকারীদের ভুল তথ্যের শিকার হয়ে অসহায় মানুষগুলো এমন বিপজ্জনক সমুদ্রপথ বেছে নিতে বাধ্য হচ্ছে। বিদেশে ভালো বেতনের আশা এবং পাচারকারীদের ভুল তথ্য মানুষকে বিশাল ঝুঁকি নিতে প্রলুব্ধ করে। এই পরিস্থিতি পাচারকারীদের অসহায় মানুষকে চরম বিপদের মুখে ঠেলে দেওয়ার সুযোগ করে দেয়। আন্দামান সাগর বারবার এমন বিপজ্জনক যাত্রায় বের হওয়া মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। 

সংস্থা দুটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি আহ্বান জানিয়ে বলেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনরক্ষাকারী সহায়তা নিশ্চিত করতে তহবিল ও সংহতি জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তায় অর্থায়ন অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২