রিসিভার নয়, নিজস্ব তত্ত্বাবধানে চলবে বেক্সিমকো গ্রুপ: হাইকোর্ট

ছবি সংগৃহিত।

বেক্সিমকোতে বাংলাদেশ ব্যাংকের রিসিভার থাকছে না বলে জানিয়েছে হাইকোর্ট। বুধবার (১২ মার্চ) ফারাহ মাহাবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী বেঞ্চ ৯টি পর্যবেক্ষন সহ রুল নিষ্পত্তিসহ এ আদেশ দেন।

এ ছাড়া এই রায়ে বাংলাদেশ ব্যাংকসহ অন্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে বেক্সিমকো গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সঠিকভাবে নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

রায়ের পর আইনজীবীরা জানান, বেক্সিমকো গ্রুপের মোট ১৮৯টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ১৬৯টি নিবন্ধিত। গত আগস্টে করা এক রিটের পরিপ্রেক্ষিতে এসব কোম্পানির ব্যবসা পরিচালনায় ৬ মাসের জন্য রিসিভার নিয়োগ দেন হাইকোর্ট। একই সাথে রুল জারি করেন আদেলত। 

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপ অব কোম্পানির কার্যক্রম পরিচালনা এবং এর সব সম্পদ জব্দের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে, গ্রুপটির মালিক সালমান এফ রহমানের বিদেশে পাচার করা অর্থ ফেরত দিতে কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়েছেন আদালত। এরপর রিসিভার নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের উৎপাদন বাড়াতে হবে, তবে মানের সঙ্গে আপস নয়

ইউক্রেনকে আর্থিক সহায়তা দিচ্ছে নরওয়ে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফিলিস্তিনের অভিনন্দন

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ভিভোতে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দাপ্তরিক কার্যক্রম শুরু

রো‌হিঙ্গা‌দের আশ্রয় ১০ বছর থে‌কে যেন ২০ বছরে না যায় : শামা ওবা‌য়েদ

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

একাধিক বিব্রতকর রেকর্ড গড়ে মেকাই টেস্ট হারল বাংলাদেশ

১১

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী

১২