‘রাজনৈতিক দলগুলো সফরে যুক্ত করায় বাংলাদেশের ঐক্য প্রকাশ পেয়েছে’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বমঞ্চে বক্তব্য দেন ড. ইউনূস। 

সেখানে তিনি ঘোষণা দেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার সঙ্গে অধিবেশনে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপির ছয়জন নেতা।

ভাষণের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত জোরালো ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। আমরা খুশি সব রাজনৈতিক দলগুলোকে তিনি এই সফরে সংযুক্ত করেছেন। এর মাধ্যমে বাংলাদেশের ঐক্য প্রকাশ পেয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে চাইছে। তিনি আরও জানান, ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সংস্কার কাজও চলছে, যাতে ভবিষ্যতের সরকারও এ প্রক্রিয়া অব্যাহত রাখতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

১০

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

১১

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

১২