স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে বাংলাদেশের গিনেস রেকর্ড

ছবি: সংগৃহীত

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে বিজয় দিবসের দিন জাতীয় পতাকা নিয়ে একসঙ্গে ৫৪ জন প্যারাট্রুপারের জ্যাম্প। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এ অর্জনকে ‘মোস্ট ফ্ল্যাগস ফ্লোউন সিমালটানিয়াসলি হোয়াইল স্কাইডাইভিং’ শিরোনামে স্বীকৃতি দিয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অর্জনের কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, বিজয়ের মাসে বাংলাদেশ পেল এক অনন্য আন্তর্জাতিক সম্মান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, গত বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীর তেজগাঁও পুরনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় বিশেষ প্যারাশুট জাম্প। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্বরেকর্ড গড়েছে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাইডাইভারদের অংশগ্রহণে, যাদের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ প্রশিক্ষিত প্যারাট্রুপাররা ছিলেন। এই ব্যতিক্রমী অভিযানে আকাশে ভেসে ওঠে লাল-সবুজের ৫৪টি পতাকা। পুরো উদ্যোগটি পরিকল্পনা ও বাস্তবায়ন করে আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি)।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এ অর্জনকে ‘মোস্ট ফ্ল্যাগস ফ্লোউন সিমালটানিয়াসলি হোয়াইল স্কাইডাইভিং’ শিরোনামে স্বীকৃতি দিয়েছে। এর মধ্য দিয়ে টিম বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে তালিকাভুক্ত হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ম্যানেজমেন্ট টিম জানায়, এই উদ্যোগের লক্ষ্য ছিল বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় করে তোলা এবং দেশের বিভিন্ন প্রান্তের স্কাইডাইভারদের একত্রিত করে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার এক শক্তিশালী বার্তা বিশ্ববাসীর কাছে তুলে ধরা।

এই অর্জন শুধু একটি বিশ্বরেকর্ড নয়, এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। লাল-সবুজের এই গর্বিত মুহূর্ত ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১০

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

১১

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

১২