হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ

ছবি সংগৃহিত।

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সামনে এক ঐতিহাসিক সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল (পিডব্লিউসিসি)।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদে আয়োজিত এই আসরে বিশ্বের মোট আটটি দেশ অংশ নেবে।

বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত-এই ৮ টি দেশ এই বিশ্বকাপে অংশ নেবে। প্রতিটি দল ২১ সদস্যের একটি স্কোয়াড পাঠাবে, যার মধ্যে থাকবেন ১৫ জন খেলোয়াড়, ৫ জন কর্মকর্তা এবং ১ জন আম্পায়ার।

এক বিবৃতিতে মোহাম্মদ মহসিন বলেন, বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এই সম্মানজনক আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং হুইলচেয়ার ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।

তবে এই গর্বের মুহূর্তটি পূর্ণতা পেতে এখনো বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অনিশ্চয়তা। মহসিন জানান, এই মুহূর্তে আমাদের কোনো স্পন্সর বা আর্থিক সহযোগী নেই। আমরা বাংলাদেশ সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আন্তরিক অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার এই সুযোগটি বাস্তবায়নে আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২